কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় অসহায় দরিদ্রদের মাঝে স্থানীয় সাংসদ হাজী বাহারের নিজস্ব তহবিল হতে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে এ অনুদান প্রদান করা হয়।
অসহায় ও দরিদ্র ৮৫ জনকে ৫ লক্ষ টাকার এ আর্থিক অনুদান প্রদান করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এসময় কুমিল্লা মহানগর অওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নিবাহী কর্মকতা জাকিয়া আফরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনে আরা বকুল, কুমিল্লা টাউন হলের সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীরসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলছে। করোনা মহামারিতেও দেশের অর্থনৈতিক চালিকা শক্তি টিকিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকে যেদিকে চোখ যাবে সেদিকেই উন্নয়নের ছোয়া। দেশের মানুষের উন্নয়ন ও বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের তালিকায় নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগ ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে কেউ এগিয়ে নিতে পারবে না।
Leave a Reply