সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কুবির চলমান পরীক্ষা স্থগিত করতে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সুপারিশ

কুবির চলমান পরীক্ষা স্থগিত করতে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সুপারিশ


কুবি প্রতিনিধিঃ


দেশজুড়ে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বৃহস্পতিবার (২৪ জুন) পরীক্ষা কমিটির সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন ড. এম এম শরিফুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে পরীক্ষা কমিটির সুপারিশ পর্যালোচনা করে জরুরী একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।  তিনি বলেন, আমরা সুপারিশ পাওয়ার পর তার উপর ভিত্তি করে একাডেমিক কাউন্সিলের জরুরী মিটিং ডাকব। সম্ভাব্য সেটা আগামীকালই হতে পারে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে থাকা পরীক্ষা চালু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com