শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপমহাদেশের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার উদ্যোগে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

উপমহাদেশের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার উদ্যোগে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

সাইফুল ইসলাম সুইট,রংপুর ব্যুরো :


সংগ্রাম অর্জন গৌরবের এবং মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ।বুধবার (২৩ জুন) জেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরবর্তীতে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেড মোঃ রেজাউল করিম রাজু। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, উৎপল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক জেপলিন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জাসেম বিন হোসেন জুম্মন, দপ্তর সম্পাদক আমিন সরকার, শ্রম সম্পাদক গাওহারুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাগাঙ্গীর আলম বকশি, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক তাজুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক,  এ.টি.এম ফারুকুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফখরুল হাসান লিউ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিবুর রহমান প্রামাণিক, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি, সাংস্কৃতিক সম্পাদক আতিকুল আলম কল্লোল, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, এরশাদুল হক রঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ময়নুল ইসলাম,  কোষাধ্যক্ষ মোজতবা হোসেন রিপন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা মাহমুদ,সদস্য একতা লুনা, বুলবুল আহমেদ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
উল্লেখ্য ২৩ জুন ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালাভ করে, এই আওয়ামী লীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com