শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকা উপহারপেলেন অসহায় চার জেলে

শরণখোলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকা উপহারপেলেন অসহায় চার জেলে


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছ ধরা নৌকা উপহার পেলেন বাগেরহাটের শরণখোলার অসহায় চার জেলে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বলেশ্বর নদের পাড়ের বেড়িবাঁধের ওপর এক আনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে নৌকা হস্তান্তর করা হয়। রায়েন্দা ইউনিয়ন পরিষদের কোটা থেকে বরাদ্দকৃত টিআর প্রকল্পের অর্থে এই নৌকা নির্মাণ করা হয়।নৌকাপ্রাপ্ত জেলেরা হলেন রায়েন্দা ইউনিয়নের রাজেস্বর গ্রামের জগেন্দ্র হালদার, মিলন বালা, রনজিৎ হালদার এবং জিলবুনিয়া গ্রামের আ. আজিজ হাওলাদার। রায়েন্দা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে নৌকা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ইউএনও সরদার মোস্তফা শাহিন, ইউএনওর সহধর্মিনী রোখসানা চৌধুরী, আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম আকন, হুমায়ুন কবির, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।নৌকা পেয়ে মিলন বালা, রনজিত হালদার, জগেন্দ্র হালদার ও আজিজ হাওলাদার বলেন, আমাদের নিজেদের নৌকা না থাকায় খুব কষ্টে দিন কেটেছে এতোদিন। অন্যের নৌকায় শ্রমিক হিসেবে মাছ ধরে যা আয় হতো তা দিয়ে কোনোমতে সংসার চলতো। এখন নিজেদের নৌকা হয়েছে। মাছ ধরে যা আয় হবে তা দিয়ে ভালোভাবেই চলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com