শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় দেড় হাজার ইয়াবাসহ একজন আটক

কুমিল্লায় দেড় হাজার ইয়াবাসহ একজন আটক


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজমঙ্গলপুর এলাকা থেকে ১ হাজার ৫৫৫ পিস ইয়াবা টেবলেটসহ সুজন মিয়া (২৬) নামে একজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তীর নেতৃত্বে এসআই সমীর গুহ, এএসআই হান্নান আল-মামুন, এএসআই মো. রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রাজমঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৮টি প্লাস্টিকের প্যাকেটে মোট ১ হাজার ৫৫৫ পিস গোলাপী রঙয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে এসআই সমীর গুহ বাদী হয়ে মাদক কারবারি সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com