মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মহানগর ও জেলা আওয়ামীলীগ।
গতকাল বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৯টায় নগরের রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর নেতৃত্বে মহানগর আওয়ামীলীগ ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে মহানগর যুবলীগ পওে একে একে স্বেচ্ছাসেবকলীগ ,শ্রমিকলীগ,কৃষকলীগ,ছাত্রলীগসহ অংঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক,কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ককুমিল্লা মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক এম এ কাইয়ুম কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সায়েরীন সায়ের, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাসার, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল , মোঃ আবদুল মোঃ আব্দুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকালে দলীয় কার্যালয়সহ নগরের প্রতিটি ওয়ার্ডে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত চলমান করোনা সংকটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান । তিনি আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ মহামারি সময়ে অতীতের ন্যায় দেশ ও দেশের মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানান নেতাকর্মীদের।
Leave a Reply