শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে মৎস্যজীবীলীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ত্রিশালে মৎস্যজীবীলীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

বাংলাদেশ আওয়ামীলীগ শুধু দল নয় ৭২ বছরের পুরনো পরিবার,বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। বাঙালি জাতির মুক্তিসংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই দল। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে টানা ৭২ বছর ধরে বাংলাদেশের রাজনীতির অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামীলীগ। আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শহিদুল ইসলাম সুমন ও সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে যুগ্ন আহবায়ক গণ ও সদস্য বৃন্দের উপস্থিতিতে ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে ৭২ টি বৃক্ষরোপণ করা হয়। ত্রিশালের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচির পরে  বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এই সময় ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী  লীগের সদস্য সচিব সোহেল রানা বলেন,জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়েই কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মনে রাখতে হবে আমাদের সুস্থ থাকতে হলে অক্সিজেন প্রয়োজন,তাই প্রত্যেককে কমপক্ষে ৩ টি  করে গাছের চারা রোপণ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com