শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে নানা আয়োজনে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরীপুরে নানা আয়োজনে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


গৌরীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীনতার নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (২৩ জুন) পালন করা হয়েছে। সকালে কেক কাটা, পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।  
এ উপলক্ষে পৌর মিলনায়তনে দুপুরে আয়োজিত আলোচনা সভায় গৌরীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দিপু, সাবেক ছাত্র নেতা আবু কাউসার চৌধুরী রন্টি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সোহেল রানা প্রমুখ।
এসময় গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ সংরক্ষিত মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী, কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রনেতা সৈয়দ রাফসান জাহান অভিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com