শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচন-নৌকা-৬, স্বতন্ত্র-৪

নেছারাবাদে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচন-নৌকা-৬, স্বতন্ত্র-৪


মোঃমিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলায় উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ জনগণের সতস্ফুর্ত অংশগ্রনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকল ভোট কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহীনির কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মত । সকাল ৮টায় ভোট শুরু হয়ে একটানা বিকাল চারটা পর্যন্ত ভোট চলে ভোট গ্রহণ।উৎসব মুখর পরিবেশে নারী ভোটারদের উপস্থিতি বিগত বছর গুলোর তুলনায় অনেক বেশি। নেছারাবাদে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দশটি ইউনিয়নের ছয়টিতে নৌকা বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। ১ নং বলদিয়া ইউনিয়নে সাইদুর রহমান সাঈদ(নৌকা)প্রাপ্ত ভোট ৫৭৭৪টি।তার নিকটতম স্বতন্ত্র এইচ এম মেহেদী মাসুদ(চশমা) পেয়েছেন ৪৭০০ ভোট। ২নং সোহাগদল ইউনিয়নে মো: আব্দুর রশিদ(নৌকা) তার প্রাপ্ত ভোট ৮০৪৬। নিকটতম প্রতিদন্ধি সরোয়ার হোসেন( আনারস) পেয়েছেন ৬০৪৩ ভোট। ৩ নং স্বরূপকাঠি সদর ইউনিয়নে মো: আল-আমীন পারভেজ(নৌকা)।  তার প্রাপ্ত ভোট ৫৫০৯, নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী মাসরুল আলম রাজীব(চশমা) পেয়েছেন ১৫৭১ ভোট।৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিঠুন হালদার(আনারস) পেয়েছেন ৬০৩৭ ভোট। তার নিকটতম নৌকা প্রার্থী শেখর কুমার সিকদার পেয়েছেন ৩৭৩৮ ভোট।৫নং জলাবাড়ী ইউনিয়নে মো: তৌহিদুল ইসলাম স্বতন্ত্র (আনারস) পেয়েছেন ৬৬৪১ ভোট। তার নিকটতম (নৌকা)প্রার্থী আশীষ কুমার বড়াল পেয়েছেন ৪১৩০ ভোট।৬নং দৈহারি ইউনিয়নে মো: জাহারুল ইসলাম(আনারস) তিনি পেয়েছেন ২৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদন্ধি (নৌকা)প্রার্থী প্রগতি মন্ডল পেয়েছেন ২০৫৯ ভোট।৭ নং গুয়ারেখা ইউনিয়নে স্বতন্ত্র আব্দুর রব সিকদার(চশমা)। তিনি পেয়েছেন ৩৯২৭ ভোট। তার নিকটতম (নৌকা) প্রার্থী সুব্রত কুমার ঠাকুর পেয়েছেন ৩৪৪৩ ভোট। ৮নং সমেদয়কাঠি ইউনিয়নে  মো: হুমাউন বেপারি(নৌকা)। প্রাপ্ত ভোট ৩৫৮৩। তার নিকটতম প্রতিদন্ধি পেয়েছেন ৩৫৭৫। ৯নং সুটিয়াকাঠি ইউনিয়নে মো: রুহুল আমিন অসিম (নৌকা)। তার প্রাপ্ত ভোট ৭২৩৬ ভোট। তার নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (আনারস) পেয়েছেন ৫৩২২ ভোট। ১০ নং সারেংকাঠি ইউনিয়নে মো: নজরুল ইসলাম(নৌকা)। তার প্রাপ্ত ভোট ৬২৮৯। তার নিকটতম প্রতিদন্ধি মো: সায়েম(আনারস) পেয়েছেন ৫১০ ভোট।    উল্লেখ্য ৭নং গুয়ারেখা ইউনিয়নে পরাজিত প্রার্থী সুব্রত ঠাকুর ওই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। উপজেলায় মোট দশটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার আটশত সাইত্রিশ টি,এর মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৭১০ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com