শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালিতে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার ও অভিযোগ পত্র দাখিল

নোয়াখালিতে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার ও অভিযোগ পত্র দাখিল

শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ 

গত ইং ১৮/০৬/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.৫০ ঘটিকার সময় সোনাইমুড়ী থানার ভাওরকোট গ্রামের খুকির বাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে বড় দুই ভাই ১। শাহ আলম, ২। গোলাম সরোয়ার, ভাতিজা ৩। নাছির আহম্মেদ শুভ, ৪। সজীব আহম্মেদ জিদান, ছোট ভাই ইলিয়াছ হোসেনকে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করলে ইলিয়াছ হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। পরে বড় ভাই শাহ আলম ভাতিজা নাছির আহম্মেদ শুভ, সজীব আহম্মেদ জিদান ভিকটিম ইলিয়াছ হোসেনকে মাটি থেকে উঠিয়ে হাত পিছন থেকে টেনে ধরে এবং গোলাম সরোয়ার ধারালো ছোরা দিয়ে ছোট ভাই ইলিয়াছ হোসেনের ডান ও বাম পায়ের উঁরুতে একাধিক ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। আসামীদের রডের আঘাত ও ধারালো ছোরার জখমের ফলে ভিকটিম ইলিয়াছ হোসেন মৃত্যুবরণ করেন। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক সোনাইমুড়ী থানা পুলিশের কয়েকটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনার সাথে জড়িত আসামী ১। শাহ আলম, ২। গোলাম সরোয়ার ও শিশু অপরাধী ৩। নাছির আহম্মেদ শুভকে গ্রেফতার করে। উক্ত হত্যার ঘটনায় ভিকটিম ইলিয়াছ হোসেন এর সৎ মা রৌশন আক্তার বাদী হয়ে ১। শাহ আলম, ২। গোলাম সরোয়ার, ভাতিজা ৩। নাছির আহম্মেদ শুভ, ৪। সজীব আহম্মেদ জিদানদেরকে আসামী করে এজাহার দায়ের করলে সূত্রোক্ত মামলা রুজু করে তদন্তভার এসআই আ ফ ম কামাল উদ্দিন এর উপর অর্পণ করা হয়। এর মধ্যে আসামী গোলাম সরোয়ার নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে সি আর পিসি আইনের ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করে। সোনাইমুড়ী থানার এসআই আ ফ ম কামাল উদ্দিন ভিকটিম ইলিয়াছ হোসেনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক দ্রুত ভিকটিমের পিএম রিপোর্ট সংগ্রহ করেন। আসামী গোলাম সরোয়ারের দেখানো মতে, ঘটনাস্থলের পাশ হতে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।   
   মামলাটি নোয়াখালী জেলার  পুলিশ সুপার আলমগীর হোসেন , তদারকি সহ চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ,  সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত)   ও তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উক্ত দিক-নির্দেশনার আলোকে তাহারা  দ্রুত মামলাটি প্রকাশ্য ও গোপনীয় তদন্ত করে মামলার ঘটনায় জ্ঞাত সাক্ষ্য, প্রমাণ সংগ্রহ করে মামলা রুজু করার  ৪৮ ঘণ্টার মধ্যে আসামী ১। শাহ আলম, ২। গোলাম সরোয়ার ও শিশু অপরাধী ৩। নাছির আহম্মেদ শুভ গ্রেফতার পূর্বক এজাহারনামীয় আসামী এবং শিশু অপরাধীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের জন্য সোনাইমুড়ী থানার অভিযোগ পত্র নং-১৭২, তারিখ-২০/০৬/২০২১খ্রিঃ, এবং দোষী পত্র নং-১৭২(ক), তারিখ-২০/০৬/২০২১খ্রিঃ  দাখিল করেন। (তথ্য সূত্র নোয়াখালী জেলা পুলিশ)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com