শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নও-মুসলিম ওমর ফারুক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ইশার মানববন্ধন

নও-মুসলিম ওমর ফারুক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ইশার মানববন্ধন


খাগড়াছড়ি প্রতিনিধিঃ


নও-মুসলিম ওমর ফারুক হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যেগে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩জুন) সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্টিত হয়।
বান্দরবানের রোয়াংছড়িতে নও-মুসলিম ও মসজিদের ইমাম শহিদ ওমর ফারুক’কে পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে, শহরের শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মাওলানা কাউছার আজিজীর পরিচালিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা ওসমান গনী, জেলা কালেক্টরেট জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদ জেলার সদস্য সচিব মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাধারন সম্পাদক মাওলানা বশির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি কমিটির সাধারন সম্পাদক মুহাম্মদ আল আমিন প্রমুখ। 
এসময় ১০দফা দাবী উত্থাপন করা হয়। ১) নও-মুসলিম শহীদ ওমর ফারুক এর মিশন অব্যাহত ও আরো জোড়দার করতে সরকার ও সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। ২) নও-মুসলিম শহীদ ওমর ফারুক প্রতিষ্ঠিত মসজিদটি আবাদ রাখতে সরকারি ভাবে মসজিদ নির্মাণ করতে হবে, এবং তার নাম অনুযায়ী মসজিদের নামকরণ করতে হবে ‘শহিদ ওমর ফারুক জামে মসজিদ।৩) নও-মুসলিম শহীদ ওমর ফারুক প্রতিষ্ঠিত মসজিদে ধর্ম পালন নির্ভয় ও নিরাপদ করতে হবে। ৪) নও-মুসলিম শহীদ ওমর ফারুক এর পরিবারের দায়িত্ব ও প্রয়োজনীয় সবধরণের পৃষ্ঠপোষকতা রাস্ট্রীয় ভাবে নিতে হবে।৫) নও-মুসলিম শহিদ ওমর ফারুক এর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৬) নও-মুসলিম শহিদ ওমর ফারুক এর মাধ্যমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা সহ সকল নও-মুসলিমদের পূনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৭) অবিলম্বে নও-মুসলিম শহিদ ওমর ফারুক এর খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৮) পার্বত্য চট্টগ্রামে সবধরনের সন্ত্রাসি কর্মকান্ড, অবৈধ অস্ত্র ও রাষ্ট্রবিরোধী তৎপরতা বন্ধ করতে হবে। ৯) পার্বত্য চট্টগ্রামে এনজিওর নামে খৃষ্টান মিশনারী বন্ধ করতে হবে। ১০) পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠি কর্তৃক পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল বাঙালী হত্যার বিচার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com