আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া থানা পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার)।এ সময় শাহ মোঃ আবিদ হোসেনকে,ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে পুলিশ সশস্ত্র সালাম জানান। কুচকাওয়াজ শেষে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ধোবাউড়া থানা পুলিশ। শেষে থানায় মাল্টা গাছের চারা রোপন করেন মোঃ শাহ্ আবিদ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) মোঃ জালাল উদ্দিন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন। ওসি আবুল কালাম আজাদ জানান, ধোবাউড়া থানায় যোগদান করে নতুন করে তৈরী করেছিএকটি মোটরসাইকেল গ্যারেজ ,লাশঘর, আগুন নেভানোর গ্যাস সিলেন্ডার, মেইন রোড থেকে রাস্তা পাকা করন, মসজিদের ইমাম সাহেবের থাকার ঘর, ধোবাউড়া থেকে ২৫ কিলোমিটার দূরে মেঘালয় থেকে আশা চোরাচালান ক্রাইম বন্ধ করার জন্য সিসি ক্যামেরা স্থাপন, অস্ত্র ভান্ডারে এসি সহ ধোবাউড়া থানাকে দালাল মুক্ত করতে সক্ষম হয়েছেন।এরপর থানা পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোস প্রকাশ করেন বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। পরিদর্শনকালে থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply