সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে সাংবাদিকদের নামে মামলা-হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহে সাংবাদিকদের নামে মামলা-হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ বিভাগে মামলা হামলার শিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত আইসিটি,মানহানি,চাঁদাবাজি এবং হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে বিএমএসএফ ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা, মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ,বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস ইউনিটি,বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, NPS গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ও আসক ফাউন্ডেশনের অংশগ্রহনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১শে জুন) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য  সংগঠনগুলোর নেতৃবৃন্দরাও অংশ নেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার শাখার সভাপতি শিবলী সাদিক খানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক বদরুল আমীন, আবুল কালাম আজাদ দৈনিক আজকের খবর, আজাহারুল ইসলাম ময়মনসিংহ প্রতিদিন, আতিকুর রহমান এলিম টেকনিক্স টেলিফিল্ম, আরিফ রববানী, সুমন ভট্টাচার্য দৈনিক আমাদের কন্ঠ,আইন সহয়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব,ময়মনসিংহ বিভাগীয় সভাপতি, সারোয়ার জাহান জুয়েল, মফিদুল ইসলাম লাভলু, সেলিম আকন্দ, লিটন দাস, নজরুল ইসলাম, জহর লাল দে, শেখ মামুন অর রশিদ মামুন, সারোয়ার কবির ফাহাদ,নজিবুল হোসাইন,আতাউর রহমান বাবুল, এনামুল হক ছোটন,কামরুল হাসান,রহিমুজ্জামান, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, নুরুন্নাহার মুক্তি ও শফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ। 
মানববন্ধনে বক্তারা ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলা-উপজেলায় সংবাদ প্রকাশের কারনে মামলা-হামলার শিকার সাংবাদিক শাহ মোঃ রনি, আজগর আলী রবিন,খায়রুল আলম রফিক,মাইন উদ্দীন উজ্জ্বল, দীপক চন্দ্র দে, সেলিম আকন্দ,গোলান রববানী নাদিম, দুূদু মল্লিক,গোলাম কিবরিয়া পলাশ, এইচ এম মুসা আলী,শেলু আকন্দ, একে ফেরদৌস, আবুল বাশার লিঙ্কন,সোহানুর রহমান সোহানসহ যে সকল সাংবাদিকদের নামে হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলা হয়েছে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবী জানান।বক্তারা আরো বলেন-সাংবাদিকদের বিরোদ্ধে যে কোন ঘটনার তদন্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত গ্রেফতার হয়রানি ও নির্যাতন না করার আহবান জানান। অপরদিকে শাহ মোহাম্মদ রনির বিরুদ্ধে দায়েরকৃত চলমান মামলা প্রত্যাহারের দাবি সহ দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম ও তার পরিবারের সদস্যদের উপর বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলা-হামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এসব মামলার সুষ্টু তদন্ত করে সাংবাদিক সেলিম ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার, সংশ্লিষ্ট গণমাধ্যম সমুহকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com