শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার বরুড়ায় ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার বরুড়ায় ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার বরুড়া উপজেলার ৫নং ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নুরুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীদেরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে ঝলম বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ‘গত ১৭ জুন বিকেলে ঝলম মধ্যবাজার এলাকায় দলবল নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কানাইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ছামিরুল ইসলাম ও খোকা মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন শাখা। এসময় ইউপি চেয়ারম্যানকে বাঁচাতে এসে হামলাকারীদের অস্ত্রের আঘাতে ছাত্রলীগ নেতা মোঃ নাঈম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় কানাইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ছামিরুল ইসলাম, একই গ্রামের খোকা মিয়া, খোকা মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন, আমির হোসেনের ছেলে ফয়সাল, আলী হোসেনের ছেলে সুজন ও নোয়াদ্দা গ্রামের মধু মিয়ার ছেলে আহসানকে অভিযুক্ত করে আহত নাইমের মা খুকি বেগম বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
বক্তারা জানান, ‘অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা করে আসছে। প্রতিবারই ইউপি চেয়ারম্যানের প্রতিবন্ধকতার ফলে তারা যাবতীয় অন্যায়-অনিয়ম বিস্তারে ব্যর্থ হয়। বিধায় অনেকদিন আগে থেকেই তারা চেয়ারম্যানকে টার্গেট করে আসছিলো। এর আগেও তারা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে অতর্কিত হামলা করেছিলো। প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে তারা অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে এলাকায় মাদক-সন্ত্রাসের অবাধ বিচরণ ঘটাতে চায়। এমনকি অভিযুক্ত শাখাওয়াত হোসেন শাখা অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়া স্বত্তেও সে নিঃসংকোচে এলাকায় একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।’ অভিযুক্তদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝলম ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com