শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর উপর নির্মিত কালনা সেতু পরিদর্শন করলেন এমপি সেলিম

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর উপর নির্মিত কালনা সেতু পরিদর্শন করলেন এমপি সেলিম


 কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ২১ জুন ২০২১ :


নওগাঁর মহাদেবপুরে প্রাচীনতম ঐতিহ্যবাহী আত্রাই নদীর উপর দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল কালনা ঘাটে একটি সেতু নির্মাণের। যার অবসান ঘটতে যাচ্ছে।
 সোমবার ২১ জুন দুপুরে ঐতিহাসিক নির্মাণাধীন কালনা সেতুর স্থান পরিদর্শন করতে চান ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর বদলগাছী)আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। 
পরিদর্শনকালে তিনি সেতু নির্মাণে সেতুর দুই পাশের জমি অধিগ্রহণের লক্ষ্যে গ্রামবাসীদের সাথে কথা বলেন ও শান্তিপূর্ণ সমাধান করেন। ফলে সেতু নির্মাণে আর কোন বাধা রইলো না।
 এ সময় তিনি বলেন দীর্ঘদিন এলাকাবাসীর প্রাণের দাবি ছিল একটি  সেতুর। একটি সেতুই বদলে দিতে পারে এলাকাবাসীর জীবন। যার ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন সহ প্রতিটি নাগরিকের জীবন মানে সুফল আসবে। তিনি এজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সারাদেশে প্রতিটি ঐতিহ্যবাহী নদীর উপরে জীবন ও জীবিকার তাগিদে খুব দ্রুত সেতু নির্মাণ করা হচ্ছে। যার ধারা বাহিকতায় আত্রাই নদীর উপর এ সেতু নির্মাণ কাজের সূচনা হলো। 
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিয়া, হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আসন্ন মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী ও সাধারণ সম্পাদক তনু কুমার দেব সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধানে এটি নির্মিত হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, সেতুটি বিগত ২ বছর পূর্বে টেন্ডার দেওয়া হয়। কিন্তু ডিজাইনের জটিলতার কারণে কাজ শুরু করা যাচ্ছিল না। ২৯ কোটি টাকা ব্যয়ে ২৬২ দশমিক ৩ মিটার সেতুটির নির্মাণ কাজ ২০২৪ সালে শেষ হবে বলেও তিনি জানান। 
এদিকে দীর্ঘ দুই বছর পর সেতুটির নির্মাণ কাজ শুরু হওয়ায় নদীর দুই পাশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com