শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বিদ্যালয়ের দেয়ালে ময়লা রেখেই চলছে রঙ এর কাজ

গৌরীপুরে বিদ্যালয়ের দেয়ালে ময়লা রেখেই চলছে রঙ এর কাজ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২০-২০২১ অর্থ বছরের ক্ষুদ্র মেরামত কাজের দু’ল টাকা বরাদ্দ পায় বিদ্যালয়টি। বরাদ্দকৃত টাকা দিয়ে চলছে বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন ও আসবাবপত্র মেরামতের কাজ। 
রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় এক যুবক বিদ্যালয়ের দেয়ালের ময়লা আবর্জনা পরিস্কার না করেই নতুন রং লাগাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকন্দ (জিন্নত) বলেন, আমি গৌরীপুর যাওয়ার পথে স্কুলে দেখছি একটা ছেলে ময়লা পরিস্কার না করেই নতুন রঙ লাগাইতাছে। এই বিদ্যালয়ে নেই কোন কমিটি, একটি এডহক কমিটি করে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। ৪/৫ বছর যাবৎ বিদ্যালয়ের উন্নয়নমূলক কোন কাজ চোখে পড়ছে না। কয়েক বছর যাবত বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামতের টাকা বিদ্যালয়ের উন্নয়নের নামে এডহক কমিটির সভাপতি ও প্রধান শিকিা মিলে লুটপাট করছে। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমূদা জেসমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ে দু’ল টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ টাকা দিয়ে বিদ্যালয়ের দেয়াল রঙ করা হচ্ছে. দরজা, ঘরের সিলিং ও আববাবপত্র মেরামত করা হবে।  কিন্তু ময়লা আবর্জনার উপর রং করা হচ্ছে বিষয়টি আমার জানা নেই। এই কাজটি করাচ্ছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোজাহিদ স্যার। রঙ করা কারিগরের নাম জানতে চাইলে তিনি জানান এটিও মোজাহিদ স্যার বলতে পারবেন আমি তাহার পরিচয় জানিনা। 
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এখানে বাজেট কম। ১ লাখ ৫০ হাজার টাকা এর মধ্যে আনুষাঙ্গিক খরছ আছে ১০ হাজার টাকা, বাকী ১লাখ ৪০ হাজার টাকার কাজ করা হবে। ময়লার উপরে রং দেওয়ার কথা না, আজকে আমি যাই নাই, প্রধান শিক্ষকের সাথে কথা বলে দেখতে হবে বিষয়টা কি। 
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের কাছে জানতে চাইলে তিনি জানান ময়লার উপর রঙ লাগানো কোন ভাবেই সম্ভব নয়। যদি এ রকম হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com