শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী রেজাউল ২ দিনের রিমান্ডে

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী রেজাউল ২ দিনের রিমান্ডে

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম (৩৫) কে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন।

এছাড়া সোমবার ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যা মামলায় রেজাউলকে গ্রেফতার দেখাতে এবং পরে তাকে একই মামলায় জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করে পিবিআই কুমিল্লার পরিদর্শক ও দেলোয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মতিউর রহমান ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সশস্ত্র সন্ত্রাসী রেজাউল করিম সদর দক্ষিণ উপজেলায় ছিলেন এক আতংকের নাম। তার নেতৃত্বে এলাকায় ছিল বিশেষ ক্যাডার বাহিনী। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা দেলোয়ার হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলা এবং ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ৩০টি মামলা রয়েছে। গ্রেফতারের পর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা দায়ের করেছে। ২০১৮ সালের ২৬ নভেম্বর রাতে রেজাউলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যার পর ভারতে পালিয়ে যায়। তার গ্রেফতারের খবরে ওই এলাকার ভোক্তভোগী পরিবারের মাঝে স্বস্থি নেমে এসেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, চাঁদাবাজি, হত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ডের পরই ভারতে নিরাপদ আশ্রয়ে চলে যেত রেজাউল। তবে এরই মধ্যে একাধিকবার দেশে আসলেও সে ছিল ধরাছোঁয়ার বাইরে। সীমান্ডের আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের এক আত্বীয়ের বাড়িতে ছিল তার নিরাপদ আশ্রয়স্থল। এছাড়া দেলোয়ার হত্যার পর সীমান্ত পারাপার করত গোলাবাড়ি সীমান্ত দিয়ে। কিন্তু শুক্রবার রাতে দেশে ফিরলে ওই এলাকায় স্থানীয়দের সহায়তায় বিজিবি তাকে অস্ত্র-মাদকসহ গ্রেফতার করে। রেজাউল সদর দক্ষিন মডেল থানাধীন শামবক্সি (ভল্লবপুর) গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র। তার মামার বাড়ি পাঁচথুবী ইউনিয়নে। এ এলাকায় কয়েকটি সন্ত্রাসী কর্মকান্ড ও অস্ত্রবাজির ঘটনায় রেজাউল জড়িত ছিল বলে জানান স্থানীয়রা।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, রেজাউলের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com