শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা জেলা পুলিশের ৯ কোটি টাকার মাদক উদ্ধার, আসামী দেড় সহস্রাধিক

কুমিল্লা জেলা পুলিশের ৯ কোটি টাকার মাদক উদ্ধার, আসামী দেড় সহস্রাধিক


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা জেলা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে পাঁচ মাসে ৩ হাজার কেজি গাজাঁসহ অন্যান্য মাদক উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের মূল্য আট কোটি ৭২ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এসময় ১ হাজার ৬১২জনকে গ্রেফতার করা হয়।
সোমবার জেলা পুলিশ এক সংবাদ বিফিংয়ে জানায়, ২ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত সাড়ে পাঁচ মাসে জেলা পুলিশ সীমান্ত এলাকার জেলা কুমিল্লা থেকে ৩ হাজার কেজি গাঁজা আটক করে। যার মূল্য ৪ কোটি ৫৩ লক্ষ ৯০ হাজার টাকা। এসময় ৭৮৮ জনকে গ্রেফতার করা হয়। ১ কোটি ১৫ হাজার ৪১২ পিস ইয়াবাসহ ৫৫৬জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ কোটি ৪৬ লক্ষ ২৩ হাজার ৬শ টাকা। ৮ হাজার ৫২০ বোতল ফেনসিডিলসহ ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৪২ লক্ষ ৬২ হাজার ৫শ টাকা। ৩ লক্ষ ৯৬ হাজার টাকা মূল্যও ৩৯৬ লিটার দেশিয় মদসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২৬ লক্ষ ১৩ হাজার টাকা মূলৗর ২৩১ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ ও ২হাজার ১১০ বোতল ইস্কাফসহ ১০৯ জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ সংবাদ বিফ্রিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাতক প্রচেষ্ঠা গ্রহন করে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত সাড়ে পাচঁ মাসে অভিযানে জেলা পুলিশের এ মাইলফলক অর্জন করেন। জেলা ব্যাপী মাদক উদ্ধারের ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক বিস্তার রোধ ও নিয়ন্ত্রেনের লক্ষে প্রতিটি থানায় আলাদা কর্ম-পরিকল্পনা করা হয়েছে। কর্মকৌশল হিসেবে মাদক কারবারিদের আইনের আওয়াতায় আনা, চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা, মাদক বিরোধী আন্দোলন প্রচার, আন্তঃবাহিনীর সমন্বয়, মাদক সেবীদের কাউন্সিলিং, তাদের চিকিৎসার উদ্যোগ, মাদক ব্যবসায়ীদেও আত্নসমর্পন ও পূর্নবাসন, সাজা ও বিচার, গন মাধ্যমে প্রচারের সহযোগিতা, মাদক মুক্ত ঘোষনার পরবর্ত্তিীতে ফলোআপসহ নানা পরিকল্পনা গ্রহন করা হয়।
তিনি বলেন, কুমিল্লা একটি সীমান্তবর্ত্তী এলাকা। এই এলাকায় মাদকের উৎস, মাদকের সড়ক ও মাদক প্রবণ এলাকাগুলো চিহ্নিত করন এবং মাদক বিরোধী সংগঠন সমূহের ছক তৈরী করা হয়েছে। প্রনীত এ কর্ম পরিকল্পনা চলমান মাদক বিরোধী অভিযান আরো গতিশীল করার পাশাপাশি কুমিল্লায় মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
সংবাদ বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) কাজী মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com