শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা নগরীতে ব্যাটারি চালিত রিকসা ভ্যানের বিরুদ্ধে অভিযান, দূর্ভোগে যাত্রীরা

কুমিল্লা নগরীতে ব্যাটারি চালিত রিকসা ভ্যানের বিরুদ্ধে অভিযান, দূর্ভোগে যাত্রীরা


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


সরকারের ঘোষনা অনুযায়ী সারা দেশের ন্যায় কুমিল্লা নগরীতে ব্যাটারী চালিত রিকসা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার থেকে পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এদিকে পরিবহন সংকটে দূভোগে পড়েছে যাত্রীরা।
কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, মোঘলটুলি, কান্দিরপাড়, ফৌজদারী মোড়, পুলিশ লাইনস্, টমছমব্রীজসহ বিভিন্ন স্থানে ব্যাটারী চালিত রিকসা ও ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষেধ করার পরও যারা নগরীতে চলাচল করছে তাদের রিকসা ভ্যান জব্দ করছে পুলিশ।
বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, নগরে কোনো ব্যাটারিচালিত রিকশা নেই। যে সামান্য কয়েকটি রিকশা দেখা গেছে, তাদের রিকসা জব্দ করছে পুলিশ, আবার অনেকে ব্যাটারি ও মোটর খুলে রাখছে। রিকশা না থাকায় নগরের গলির সড়কগুলো থেকে মানুষকে হেঁটে প্রধান সড়কে গিয়ে ইজিবাইক ব্যবহার করেছেন। তারপরও ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়ার দাবি জানাননি কেউই।
গোলাম কিবরিয়া নামে এক ব্যাক্তি রিকসার জন্য অপেক্ষা করার পর পাটে হেটে বাসায় রওনা দিয়েছেন। তিনি বলেন ব্যাটারী চালিত রিকসা বন্ধ হওয়ায় কিছটা সংকট সৃষ্টি হয়েছে। তাছাড়া প্যাডেল চালিত রিকসাগুলোও ভাড়া বৃদ্ধি করে দিছে। ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণ তবে বিকল্প যানবাহনের ব্যবস্থা থাকলে ভাল হতো।
নগরীর প্রধান প্রধান সড়কে ব্যাটারী চালিত রিকসা না থাকলেও অলিগলিতে এসব রিকসা চলাচল করতে দেখা যায়। ব্যাটারি চালিত রিকসা চালক করিম মিয়া জানান, রিকসার মালিক থেকে নিজ ঝুকিতে তিনি রিকসা ভাড়ায় এনেছেন। পুলিশ ধরলে তাকেই তা ছাড়িয়ে আনতে হবে। তাই প্রধান সড়কে তিনি রিকসা চালান না। কারন প্রধান প্রধান সড়ক গুলোতে অভিযান চলছে। তাই তিনি পাড়া মহল্লায় চালাচ্ছেন।
কুমিল্লা ট্রাফিক ইন্সপেক্টর এমদাদুল হক জানান, গত কয়েকদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে সড়কে এসকল যান চলাচল করতে নিষেধ করে মাইকিং করা হয়েছে। সরকারি নিদের্শ মোতাবেক নগরীর বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত রিকসা ও ভ্যানের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা ব্যাটারি চালিত রিকসা ও ভ্যান জব্দ করে ব্যাটারি খুলে তাদের ছেড়ে দিচ্ছি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জহির উদ্দিন খান জম্পি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন কোন ব্যাটারী চালিত রিক্সা বা ভ্যানের লাইসেন্স প্রদান করেনি, নগরীতে যা চলাচল করছে সবগুলো অবৈধ। পৌরসভা থাকাকালে পায়ে চালিত ১০ হাজার ৫৩০টি রিকসা ও ভ্যানের লাইসেন্স দেওয়ার পর এখন পর্যন্ত আর কোন লাইসেন্স দেওয়া হয়নি। নগরীতে যানজট লাগার প্রধান কারই হল এ ব্যাটারি চালিত রিকসা ও অটো রিকসা গুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com