কুমিল্লা ব্যুরো:
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রোবাবর দেবীদ্বার উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা-৪, দেবীদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলাতানা, দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, সাধারন সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক জিএস আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ মোঃ তরিকুল ইসলাম কাজী সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে।
Leave a Reply