কুমিল্লা ব্যুরো:
দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এলজিইডি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মানে ব্যয় হয় ৬৮ লাখ ৪৪ হাজার ৭শত ১৯ টাকা।
গতকাল বিকেলে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন, প্রধান অতিথি কুমিল্লার-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিংক কমিটির সভাপতি লায়ন কবির আহাম্মদ ভুইয়ার সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য লিটন সরকার এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, সাবেক জি.এস আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জি.এস মান্নান মোল্লা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা মির্জা বাহাদুর, আওয়ামীলীগ নেতা মো. আবদুল কাইয়ূম ভূইয়া, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল, ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আনোয়র হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক, স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ কাজী সুমন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
Leave a Reply