বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এনআইডি কার্ডের সূত্রে বাবার থেকে ছেলে বড়

এনআইডি কার্ডের সূত্রে বাবার থেকে ছেলে বড়

শার্শা উপজেলা প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামের বাসিন্দা তোতা মোড়ল। বর্তমান বয়স ৮১ বছর। অথচ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যমতে তার ছেলে মো. আইয়ুব আলীর বয়স ১০২ বছর।
আইয়ুব আলীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, তার জন্ম ১৯১৯ সালের ১০ ডিসেম্বর। অন্যদিকে তার বাবা তোতা মোড়লের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯৪০ সালের ৩ ডিসেম্বর লেখা আছে। হিসাবে দেখা যায়, বাবার ২১ বছর আগে ছেলের জন্ম হয়েছে। যদিও তার প্রকৃত জন্মতারিখ ১৯৫৯ সালের ১০ ডিসেম্বর।
এ বিষয়ে আইয়ুব আলী বলেন, ‘আমার ভোটার আইডিতে জন্মতারিখ বাবার বয়সের থেকে অনেক বেশি হয়ে গেছে। ভোটার আইডিতে আমার বাবার নামও ভুল। এখন তো এ নিয়ে খুব সমস্যায় পড়েছি। এ আইডি দিয়ে তো কোনো কাজ করতে পারছি না। সংশোধনের জন্য কয়েক বার শার্শা নির্বাচন অফিসে গিয়েছি। তারা কিছুই করেনি।’
এ প্রসঙ্গে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী বলেন, ২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন তাদের তথ্যগত ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে। আইয়ুব আলী জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমাদের এখানে কোনো আবেদন করেননি। আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com