শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় দ্বিতীয় ধাপে ৩৩৭ পরিবার পেল ‘স্বপ্নের নীড়’

পাবনায় দ্বিতীয় ধাপে ৩৩৭ পরিবার পেল ‘স্বপ্নের নীড়’

পার্থ হাসান,পাবনা।

ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে মুজিববর্ষে ২য় ধাপে পাবনার ৩৩৭ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘স্বপ্নের নীড়’। গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার বিতরন উদ্বোধন করবেন।


গতকাল রবিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্ত ছিলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আফরোজা আক্তার প্রমুখ। এসময় ‘স্বপ্নের নীড়’ প্রাপ্তদের হাতে বাড়ির জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।


পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২য় ধাপে পাবনার নয়টি উপজেলায় ৩৩৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পাবনা সদর ১০০, সাথিঁয়া ৫০, আটঘরিয়া ২০, ফরিদপুর ২০, ঈশ্বরদী ৫০, চাটমোহর ২৫, সুজানগর ১২, বেড়া ৫০ এবং ভাঙ্গুড়া উপজেলায় ১০টি। প্রত্যেকটি বাড়ি নির্মানে ব্যায় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এর আগে প্রথম ধাপে পাবনায় ১ হাজার ৮৬ পরিবার ঘর পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com