বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 

ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।  এরমধ্যে  দুই ব্যক্তি দোষ স্বীকার করায়  তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দোষ স্বীকার না করায় আটককৃত অপর ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করে গৌরীপুর থানায় প্রেরণ করা হয়েছে।
রোববার (২০ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
ওই দিন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনকে আটক ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লার আব্দুল মান্নানের ছেলে  মোঃ মামুন (৩৫) ১বছর ৬ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড,  চকপাড়া মহল্লার মৃত আবুল কাশেমের ছেলে সোহাগ মিয়া (২৬) ১ বছর  কারাদণ্ড   ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ।
অপরদিকে আটককৃত উপজেলার গাভীশিমুল গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার না করায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে গৌরীপুর থানায় প্রেরণের নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com