বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুবি শিক্ষার্থী বন্যা শোনালেন সফলতার গল্প

কুবি শিক্ষার্থী বন্যা শোনালেন সফলতার গল্প


কুবি প্রতিনিধিঃ

করোনা মহামারিতে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এই দীর্ঘ বন্ধে অনেকেই অলসভাবে সময় কাটালেও অনেকেই রয়েছেন এর ব্যাতিক্রম। শিক্ষাপ্রতিষ্ঠানের এই দীর্ঘ বন্ধ কাজে লাগিয়ে  কেউ কেউ হয়েছেন উদ্যোক্তা। তেমনি একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বন্যা।
তিনি চকলেট, মিষ্টি, কেক, আইসক্রিম, চাইনিজসহ বিভিন্ন রকম বিরিয়ানি, ড্রিংক্স, কুকিজ বানানো শিখাচ্ছেন। এসব শিখতে তার সর্বমোট শিক্ষার্থী এখন প্রায় ১৫০০ জন।
নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ও নিজের অর্জিত জ্ঞান বিকশিত করার জন্য চালু করেছে অনলাইন ভিত্তিক কোর্স। তার এই প্রচেষ্টায় নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। গতবছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত এই ৮ মাসে আয় করেছেন ১০ লক্ষ টাকা। 
নিজের উপার্জিত টাকা থেকে কিডনি রোগে আক্রান্ত তার বন্ধু অন্তর সাহার চিকিৎসার জন্য ৪৩ হাজার ৫০০ টাকা ও গাছ থেকে পড়ে আইসিও তে ভর্তি থাকা আরেক বন্ধু সাব্বির আহমেদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দিয়ে পাশে থেকেছেন বন্যা। এছাড়াও, নিজ এলাকায় বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা চাইতে আসা অনেককেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সফলতার ব্যাপারে বন্যা বলেন, করোনার লকডাউনে ঘরবন্দি থেকে অনলাইনে রান্নাবান্নার বিভিন্ন কিছু শিখি। তারপর গতবছরের অক্টোবরের দিকে অনলাইনে এসব বানানো শেখাতে ক্লাস নেয়ার ঘোষণা দেই। কিন্তু আমার পরিবারের কেউ সম্মতি দেয়নি। তাদের ধারণা ছিলো আমি অনলাইনে এটা পারবোনা বরং কোনো আইনি ঝামেলায় পড়তে পারি। তবুও আমার ছিল প্রবল ইচ্ছা।
তিনি আরো বলেন, পরবর্তীতে আমার ক্লাস করার জন্যে যারা টাকা দিয়েছিলো সেখান থেকেই আমি উপরকরণসামগ্রী কিনে ফেললাম। অর্থাৎ সোজা কথায় বললে, ১ টাকাও ইনভেস্ট না করে বিজনেসের লাভ থেকে মূলধন বের করেছি। তারপর আমি “Treats For You” নামে একটা পেইজ খুলি এবং এখান থেকে ক্লাস পোস্ট দেওয়া সহ ক্লাসগুলো করানো হয়। গতবছর অক্টোবর থেকে এখন পর্যন্ত আমার আয় ১০ লাখ টাকার কিছু বেশি।আলহামদুলিল্লাহ, আমি সত্যিই মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ। তিনি আমার ব্যবসায় বরকত দান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com