কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা মহানগর ১৯নং ওয়ার্ড কৃষক লীগের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয়ে সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম
১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া মোহন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কৃষক লীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার, জোনায়েদ শিকদার তপু, সদস্য আবদুল হালিম শেখ, তাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে সালমা লিজা আপুসহ মহানগর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ গন। আয়োজনে ১৯নং ওয়ার্ড কৃষক লীগ কুমিল্লা মহানগর।
সম্মেলনের শুরুতে নেতৃবৃন্দ জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।
Leave a Reply