শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে ৪৭৭টি পরিবার উপহার পেলেন জমিসহ পাকা ঘর

নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে ৪৭৭টি পরিবার উপহার পেলেন জমিসহ পাকা ঘর

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন অসহায় পরিবারকে ২শতক জমি ও আধাপাঁকা ৪৭৭ টি ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রথম ধাপে ৩২৫টি পরিবারের মাঝে জমির দলিল,খতিয়ান সহ বাড়ির চাবি দেওয়া হয়।

রবিবার (২০জুন)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল উদ্বোধনে বাকি ১৫২টি পরিবারকে তাদের সপ্নের বাড়ির দলিলপত্র সহ চাবি তুলে দেন। এর মধ্য নড়াইল সদরে ২৭টি কালিয়ায়১০০টি এবং লোহাগড়া উপজেলায় ২৫ টি পরিবার তাদের স্বপ্নের জমিসহ ঘর বুঝে পেয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়া থেকে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম,কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, ৫নং সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সহ প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘরের মালিকেরা।

এ সময় ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অসহায় মানুষেরা। তারা বলেন, এতদিন আমরা ভাঙাচোরা ঘরে থাকতাম এখন শেখের বেটির দেওয়া পাকা ঘরে আমরা থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com