শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু ও মঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু ও মঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করেন, প্রধান অতিথি কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, ইঞ্জি. নুরুল ইসলাম।
ধারাভাষ্যকার রাশেদুল আলামিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা মো. আবদুল কাইয়ূম ভূইয়া, ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আনোয়র হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেলসহ আরো অনেকে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি’র পরিচালনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ফাইনাল খেলায় দেবীদ্বার মফিজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়কে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পয়ান হয় ধামতি ইউনিয়নের দুয়ারিয়া এজি মডেল একাডেমি।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক বরকামতা ইউনয়নকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় বড়শালঘর ইউনিয়ন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com