মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার নগরীর দক্ষিন চর্থা এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড গুলিসহ সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপুকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২।
র্যাব জানায়, ১৯ জুন শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশী রিভলবার ও চার রাউন্ড গুলিসহ একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল করিম ভূইয়া এর ছেলে আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপু (৩২)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, টিপু দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার নামে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির নয়টি মামলা রয়েছে। চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply