শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের কালিয়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে ধোঁয়াসা!

নড়াইলের কালিয়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে ধোঁয়াসা!

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ যোগানীয়া গ্রামে সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধোঁয়াসা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মৃতের স্বামী কামরুল শেখ (৪০) পলাতক রয়েছে বলে জানা যায়। ১৮ জুন (শুক্রবার) দুপুরে এ ঘটনা ঘটে। কামরুল শেখ ওই গ্রামের মৃত ওটু শেখের ছেলে।


স্থানীয় সুত্রে জানা যায়, কামরুল ও একই গ্রামের রবজেক শেখের মেয়ে সালমা বেগম সম্পর্কের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করে। প্রায় তিন মাস পূর্বে তাদের বিবাহ হয়। সালমা বেগমের আগের পক্ষের স্বামী মারা যাওয়ায় এবং কমরুল মোল্যার ও আগের পক্ষের স্ত্রী মারা যাওয়ায় তারা উভয়ের ইচ্ছাতেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। প্রতিবেশীরা জানান তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে এ মৃত্যু নিয়ে তাদের মাঝে দ্বিমত দেখা দিয়েছে।


কামরুল শেখের সামনের ঘরের প্রতিবেশী হালিমা বেগম (৩২) জানান, চিৎকার শুনে কামরুলের ঘরের ভিতর গেলে দেখি খাটের উপর মৃত সালমাকে জড়িয়ে ধরে সে কাঁদছে ও বিলাপ করছে এবং খাটের পাশে লাইলনের দড়ি রয়েছে। এরপর আশেপাশের লোকজন আসা শুরু করলে কামরুল সটকে পড়ে।


এ বিষয়ে কামরুল শেখের ব্যবহৃত মোবাইলে (০১৯০৮১৫৩৫৯৭) নম্বরে ফোন করলে তিনি বলেন, আমার আগের পক্ষের মেয়েকে (২১ মাস) নিয়ে সে পাশের ঘরে আম খাচ্ছিলাম। সালমাকে না দেখে বাইরে খোঁজাখুজি করে, না পেয়ে ঘরে এসে দেখে পাশের রুমে আড়ার সাথে ঝুলে আছে। তখন তাকে নামিয়ে খাটে শুইয়ে দেই। 
মৃত সালমা বেগমের ভাইপো পহরডাঙ্গা গ্রামের মোঃ আবু শেখসহ তার স্বজনরা জানান, সালমাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে।


এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোখসানা খাতুন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com