মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লায় চীনা সিনোফার্মার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বুথে এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্যবিভাগ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
শুরুতেই কুমিল্লা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের প্রদানের মাধ্যমে এই ভ্যাকসিন দেয়া শুরু হলো। এসময় কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদসহ অন্যান্যরা।
দুই ডোজের এই ভ্যাকসিনটি পেতে অগ্রাধিকার পাবেন যারা ফ্রন্টলাইনার, আগে রেজিষ্ট্রেশন করেছেন, প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের নিবন্ধিত প্রবাসীরা। কুমিল্লা মেডিকেল কলেজ ছড়াও বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ ও সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই ভ্যাকসিন গ্রহন করবেন।
কুমিল্লার জন্য চীনা এই ভ্যাকসিনটি এসেছে ৩৩ হাজার ৬ শ ডোজ। এর আগে গত ১৬ জুন দুপুরে কুমিল্লায় সিনোফার্মার এই ভ্যাকসিন গুলো এসে কুমিল্লায় পৌঁছায়।
Leave a Reply