শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুজিববর্ষের আমতলীর ৩০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা গৃহ ও দলিল প্রদান করবেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষের আমতলীর ৩০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা গৃহ ও দলিল প্রদান করবেন প্রধানমন্ত্রী

বরগুনা প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরগুনার আমতলী উপজেলার ৩০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করবেন আগামীকাল ২০ জুন (রবিবার)।

গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলীসহ দেশের বিভিন্ন উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্থান্তর ও বাড়ী প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। গৃহ প্রদানকে সামনে রেখে উপজেলার ৭টি ইউনিয়নে নির্মামাধীন গৃহগুলোর নির্মাণ কাজ চলছে দ্রæত গতিতে। এই উপজেলায় নির্মিত ৩০০ শতাধিক গৃহের মধ্যে অধিকাংশ গৃহের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। কিছু গৃহের কাজ এখনো চলমান রয়েছে। 

আজ (শনিবার) সরেজমিন উপজেলার কয়েকটি ইউনিয়নে গিয়ে দেখা গেছে, উদ্বোধনের জন্য ২০০ শতাধিক গৃহের কাজ সমাপ্ত করে প্রস্তুত করা হয়েছে। ওই সমাপ্ত হওয়া গৃহগুলোতে এখন চলছে রংয়ের কাজ যা আজ বিকেলে শেষ হয়ে যাবে। বাকী ১০০ গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে ওই গৃহগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হবে। কুকুয়া ইউনিয়নে গৃহ পাওয়া উপকার ভোগীরা সাংবাদিকদের সামনে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, মাননীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভূর নির্দেশনায় গৃহগুলো টেকসইয়ের জন্য এক নাম্বার ইট, বালি, ভাল কাঠ, ডেউটিন, দরজা জানালা যা যা সরকারের নির্দেশনা রয়েছে সব কিছু ব্যবহার করে গৃহগুলো নির্মাণ করা হয়েছে। গৃহপাওয়া কোন উপকারভোগী চাইলেই এ গৃহগুলো অন্যজনের কাছে বিক্রি কিংবা হস্থান্তর করতে পারবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com