সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিকার চেয়ে ও নিজের অবস্থান পরিষ্কার করতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগ নেতা ও রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ আশুলিয়া ও সাভারের সাংবাদিক বৃন্দকে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে রাজু আহমেদ নিজেকে নির্দোষ দাবি দাবি করেন এবং এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করে লিখিত বক্তব্য প্রদান করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন,বিভিন্ন টেলিভিশন, অনলাইন ও পত্রপত্রিকার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি রাজু গ্রুপের চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের তান্ডবের মধ্যেও দেশবাসীকে তথ্য দিয়ে এগিয়ে রাখা ও গণমাধ্যমের সহযোগিতায় বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য।আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শে বিশ্বাসী একজন নাগরিক, আমি ভালোবাসি বাংলাদেশ আওয়ামীলীগকে, মন থেকে পছন্দ করি বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনৈতিক আদর্শকে ।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে করোনা কালীন সময়ে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে হতদরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সামান্য একজন কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে মানবিক উপহার হিসাবে চাল,ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শাড়ি,লুঙ্গি পাঞ্জাবি এবং নগদ টাকা বিতরন করে আসছি। অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন আমার মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতেও রাতের আধাঁরে খাবার পৌছে দিয়ে আসছি। বৈশ্বিক মহামারী শুরুর দিক থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে আমার সর্বোচ্চ সাধ্য অনুযায়ী এসব হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছি এবং ঘোষণা দিয়েছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে আমি মানবিক উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবো।

আমার এই বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে কিছু অপরাজনৈতিক ও অমানবিক লোকজন আমার পিছু নিয়েছে এমন খবর আমি অনেক আগেই পেয়েছিলাম।কিন্তু কোন রকম কর্ণপাত না করে আমি আমার পরিকল্পনা অনুযায়ী হতদরিদ্র মানুষগুলোকে উপহার সামগ্রী পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা অব্যাহত রেখেছি।দুঃখজনক ভাবে কয়েক দিন যাবৎ সোশ্যাল মিডিয়ার এন ইসলাম নিপু নামে একটি ফেসবুক আইডি , যেটি বর্তমানে নাম পরিবর্তন করে নামকরণ করা হয় “ওরে বাটপার” নামক আইডি থেকে অপপ্রচারে লিপ্ত হয়েছে ।

ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের মিথ্যে অপবাদ রটানো সহ ম্যাসেঞ্জারে কল দিয়ে আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে রাজি না হওয়ায় সে আমাকে নানান ধররেন হুমকী ধামকি দিচ্ছে এবং সে সাভার-আশুলিয়ার গণমানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতির উদাহরণ, মাননীয় প্রধানমন্ত্রীর পর যার রাজনৈতিক আদর্শ আমি আমার হৃদয়ে লালন করি, সেই পরম শ্রদ্ধেয় মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি মহোদয় ও আশুলিয়া ইউনিয়ন এর সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিচ্ছিন্ন কিছু কথাবার্তার অংশ এডিটিং এর মাধ্যমে কণ্ঠ বিকৃতি করে একটি ভয়েস ক্লিপ তৈরি করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।

আমি আপনাদের মাধ্যমে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোনরকম কালক্ষেপণ ছাড়াই দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি। আমি আপনাদের মধ্যেমে আবারো দৃঢ়ভাবে ঘোষনা দিতে চাই আমার বিরুদ্ধে যত অপপ্রচার করা হোক না কেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়া ও সাভারের হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকবো।

আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যদি আমি খেয়ে থাকি তাহলে আমার সাভার-আশুলিয়ার হতদরিদ্র জনগোষ্ঠীও না খেয়ে থাকবেনা। অন্তত যতদিন এই রাজু বেঁচে আছে। সব শেষ আমার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি ও বিচার দাবি করছি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে কোনভাবেই যাতে সাধারণ জনগোষ্ঠী খাদ্য সংকটে না ভোগে সে বিষয়ে সহযোগিতা করার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণের একান্ত সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com