শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুর শিল্পীগোষ্ঠীর সভাপতির মৃত্যুতে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

গৌরীপুর শিল্পীগোষ্ঠীর সভাপতির মৃত্যুতে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 গৌরীপুর শিল্পীগোষ্ঠীর সভাপতি আলী মনসুর ও সহ-সভাপতি সাংবাদিক মজিবুর রহমানের মৃত্যুতে শুক্রবার বিকেলে গৌরীপুর শিল্পকলা একাডেমির কার্যালয়ে দোয়া মাহফিল, শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও গৌরীপুর শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ওস্তাদ এমএ হাই এর সভাপতিত্বে ও শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শেখ বিপ্লবের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, সংগঠনের সহ-সভাপতি মরহুম মজিবুর রহমানের বড় ভাই সাংবাদিক ও ছড়াকার আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ম, নুরুল ইসলাম, গৌরীপুর শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও আবৃত্তি পরিষদের আহবায়ক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সহ-সভাপতি ওস্তাদ আব্দুল মালেক, আলী মনসুরের বড় ছেলে মিথুন, প্রবীণ শিল্পী গৌরীপুর সংগীত নিকেতনের উপদেষ্টা সত্যেন দাস, অপূর্ব শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল হান্নান জনি, শাওন বর্ষা মিডিয়ার পরিচালক সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল-আমিন, গীতিকার আবুল মুনসুর প্রমুখ। 
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com