সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দীর্ঘ ১৮ বছর পর চাটমোহর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

দীর্ঘ ১৮ বছর পর চাটমোহর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

 দীর্ঘ ১৮ বছর পর চাটমোহর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস এম নজরুল ইসলামকে সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও সাধারণ সম্পাদক প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে দেওয়া এক চিঠিতে এ নাম ঘোষণা করা হয়। এই সাংগঠনিক নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা চলছিল কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। অবশেষে মনোনীতদের নাম ঘোষণার মধ্য দিয়ে সেইসব আলোচনার অবসান হলো।
নিজের অনুভুতি জানাতে গিয়ে নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, আমি যেন আমার ওপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। নবীন প্রবীণ সবার সমন্বয়ে একটি সুন্দর কমিটি উপহার দিয়ে দলকে গতিশলী করার চেষ্টা করবো। কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই কমিটি গঠন করা হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, ১৮ বছর পরে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনের মধ্য দিয়ে আমি সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চাটমোহরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং চাটমোহরের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে আত্মনিয়োগ করবো।
উল্লেখ্য, ১৮ বছর পর গত ২৩ ফেব্রুয়ারি চাটমোহর বালুচর খেলার মাঠে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও সেদিন কমিটি ঘোষণা করা হয়নি।
তার আগে ২০০৩ সালের ৩০ জুলাই চাটমোহর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো সভাপতি ও আব্দুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বারবার পিছিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com