মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

হালুয়াঘাটে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত



আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাপায় পিষ্ট হয়ে সানজিল আহমেদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার বীরগুছিনা নামক স্থানে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর(৩৫) ও আমিনুল ইসলাম (৩০) জানান, ধারা বাজার থেকে জুমআর নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলো সানজিল। পথিমধ্যে বেপরোয়া গতিতে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে চাকার নিচে চলে যায়। তৎক্ষনাৎ মাথা পিষ্ট হয়ে সড়কের উপরই থেতলিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের উপরে মাথার মগজের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিহত সানজিল ধারা বিশ্ববিদ্যালয় ও কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়। সে বীরগুছিনা গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র। এ ঘটনায় স্থানীয়রা সড়ক ব্যারিকেড দিলে কিছু সময়ের জন্যে জ্যামজট সৃষ্টি হয়। পরে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com