সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ই-কমার্সে সাফল্যের প্রথম বছর অতিক্রান্ত করেছেন নারী উদ্যোক্তা তাছলিমা সাথী

ই-কমার্সে সাফল্যের প্রথম বছর অতিক্রান্ত করেছেন নারী উদ্যোক্তা তাছলিমা সাথী


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ই-কমার্স বিজনেস বর্তমান সময়ে দারুণ সফলতার গল্প নিয়ে সামনে এগিয়ে চলেছে। গত বছর কোভিড-১৯ এর কারণে পুরো দেশে যখন লকডাউন চলছে সেই সময়ে মানুষের নিত্য মৌলিক প্রয়োজন মেটাতে ই-কমার্স বিজনেস (অনলাইন) বিস্তার ঘটতে থাকে, বর্তমানে ব্যবসার অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। নতুন নতুন আইডিয়া যুক্ত হচ্ছে এই ব্যবসায়, তৈরী হচ্ছে উদ্যোক্তা।
এমনই এক নারী উদ্যোক্তা ময়মনসিংহের গৌরীপুরের তাছলিমা সাথী সারাফ বুটিকস গড়ে তুলে এক বছর পার করছেন অনলাইন ব্যবসা ই-কমার্সে। তিনি ২০২০ সালের ১৯জুন শুরু করেন এই ব্যবসা। আজ তার এই ব্যবসার এক বছর অতিক্রান্ত। শুরুর দিকটা ছিলো না মসৃণ, সকল বন্ধুরতা কাটিয়ে মেধা, মনন, পরিচিতি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে প্রথম তিন মাসের মাথায়ই অর্ডার পান এক লাখ টাকার। এরপর পিছনে ফিরতে হয়নি তাকে। তিনি ইতোমধ্যেই দেশের নারী উদ্যোক্তাদের বড় ই-কমার্স প্ল্যাটফরম Women and e-commerce forum (WE)  এর লাখপতির তালিকায় জায়গা করে নিয়েছেন, হয়েছেন একজন সফল নারী উদ্যোক্তা। এই সাফল্যের পিছনে রয়েছে তার স্বামী একেএম সাজ্জাদ বিপুল ও তার পরিবারের পূর্ণ সহযোগিতা।
অত্যাধুনিক ও নতুন ডিজাইনের পোশাক দিয়ে সাজিয়েছেন গৌরীপুর পৌরসভার শান্তিবাগের নিজ বাসা। তার বেশির ভাগ গ্রাহক চাকরিজীবী, গৃহবধূ আর স্কুল-কলেজের ছাত্রীরা। তিনি ই-কমার্সের মাধ্যমে গৌরীপুর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের মাঝে সঠিক সময়ে পৌঁছে দিচ্ছেন শিশু ও নারীদের হরেকরকম পোষাক ও বিছানার চাদর।
সফল এ নারী উদ্যোক্তা তাছলিমা সাথীর জন্ম ময়মনসিংহের সদরের রাঘবপুর এলাকায়। লেতুমন্ডল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মুমিনুন্নিসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ত্রিশাল কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি এক কন্যা সন্তানের জননী।
নারী উদ্যোক্তা তাছলিমা সাথী ঢাকা প্রতিদিনের প্রতিবেদককে বলেন, এই ব্যবসার শুরুর দিকে এতোটা পরিচিতি ছিলো না। কিন্তু গুণগত পণ্য প্রদান করায় এই প্ল্যাটফর্মে একটি অবস্থান তৈরী হয়েছে। ব্যবসাটিকে বড় পরিসরে নিয়ে যেতে পরিবারসহ সকলের সহযোগিতা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com