কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার আরো ৬৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী উপহার জমিসহ ঘর।
আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় সারা দেশের ৫৩ হাজার ৩৪০ টি ঘরের সাথে কুমিল্লার জন্য প্রস্তুত এই ঘরগেুলোও হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় পর্যায়ে কুমিল্লার জন্য বরাদ্দ আসা ১ হাজার ২৯১টি ঘরের মধ্যে ৬৬২টি ঘরই ঠিক সময়ের মধ্যে তুলে দেয়া হচ্ছে।
এই নিয়ে শুক্রবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করেন প্রশাসন। এসময় উপস্থিত থেকে প্রকল্পটির বর্তমান অবস্থা ও আগ্রগতি তুলে ধরেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহাদাত হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ফেব্রুয়ারি মাসে কুমিল্লার জন্য বরাদ্দ প্রাপ্ত ঘরের সংখ্যা ছিলো ১ হাজার ২৯১টি। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে ৩ হাজার ৭০ জন ভূমিহীনকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে প্রথম ধাপের ৩৪৩ জনকে ঘর হস্তান্তর করা হয়েছে এবং দ্বিতীয় ধাপের ৬৬২টি ঘর হস্তান্ত করা হবে। রাজধানী থেকে প্রধানমন্ত্রীর সাথে উপজেলা পর্যায়ে যুক্ত হয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর হাতে পাবেন সৌভাগ্যবানরা।
এছাড়াও জানানো হয়, মুজিব বর্ষ উপলক্ষে জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের নিজস্ব অর্থায়নে প্রতিশ্রুত ঘরের সংখ্যা ১৩৫টি। যার মধ্যে ২৮ টি ঘর নির্মিত হয়েছে। এছাড়া বাংলাদেশ এ্যাডমিনেস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন কুমিল্লার কর্তৃকও ৫টি ঘর নির্মান করা হয়েছে।
Leave a Reply