শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার দেবীদ্বারে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান

কুমিল্লার দেবীদ্বারে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বারে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দিয়েছে দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ নামে একটি সংগঠন।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ হল রোমে উক্ত সংগঠনের তৃতীয় বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

‘দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ’র উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে এবং সংগঠক মো. নাহিদুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি মো. ময়নাল হোসেন (ভিপি), মা’মনি হাসপাতাল’র পরিচালক মো. তাজুল ইসলাম, বাজার পুলিশিং কমিটির সাধারন সম্পাদক খন্দকার নুরুজ্জামান বিপ্লব, পঙ্কজ কুমার আচার্য, মো. নাজমুল হাসান, ডা. ফখরুল ইসলাম, মো. মামুনুর-রশীদ, মো. সফিকুল ইসলাম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘উপজেলা ব্লাড ডোনার গ্রুপ’র সভাপতি মো. আতিকুর রহমান, সাধারন সম্পাদক মো. সানাউল হক মাঝি প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাকিব হাসান বলেন, রক্তের প্রয়োজনে জীবন বাঁচাতে স্বেচ্ছায় দানকরা রক্তের বিকল্প নেই। অর্থের বিনিময়ে পেশাদার রক্তদাতাদের রক্তের মধ্যে এইচআইভি সহ নানা প্রাণঘাতী সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত ও সংগঠিত করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের ২৮ উপদেষ্টা, ১০জন সর্বোচ্চ রক্তদাতা, ১৯জন সংগঠক ও ১০০ রক্ত দাতাকে সম্মাননা ক্রেষ্ট, ফুলের ষ্টিক ও সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত স্মরণীকা ‘লাল ভালোবাসা’ প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com