মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় নতুন করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সর্ব মোট সনাক্ত ১৩ হাজার ২৪২ জন। সুস্থ হয়েছেন ৪০ জন। গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
১৭ জুন থেকে ১৮ জুন বিকেল পযর্ন্ত ২৪ ঘণ্টায় নতুন কোন প্রানহানি হয়নি। জেলায় করোনায় মোট প্রানহানির সংখ্যা ৪৫৪ জন।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, আর্দশ সদর দুজন, সদর দক্ষিণ একজন, বুড়িচং উপজেলায় একজন, চৌদ্দগ্রাম একজন, লাকসাম চার জন, বরুড়া একজন, লাঙ্গলকোট একজন, বরুড়া একজন, মুরাদনগর একজন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত পরীক্ষার জন্য ৭৯ হাজার ৫৯৪ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৭৯ হাজার ২৩৭ জনের। এর মধ্যে ১৩ হাজার ২৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ১১৫ জন। আর মারা গেছেন ৪৫৪ জন। বিদেশগামী ১২০ জনের নমুনা পরিক্ষায় তিন জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
Leave a Reply