মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “ ইমাম সম্মেলন এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো.রেজাউল করিম, মাওলানা আবদুল মান্নান,মাওলানা সালেহ আহমেদ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি এডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেন. আমরা ধর্ম বিশ্বাস করি। ইসলাম ধর্মে জঙ্গিবাদ-সন্ত্রাসের স্থান নেই। মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সমাজকে বিভ্রান্ত করে বিপথে চালিত করছে, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক শুধু একজন মানুষকে নয়; একটা পারিবারকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়। জঙ্গিবাদের পাশাপাশি বর্তমানে সমাজের বড় সমস্যা মাদকের কুফল নিয়ে খোতবায় বয়ান করার আহবান জানান।
Leave a Reply