শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কুবিতে ‘চেনা নজরুল, অচেনা নজরুল’ শীর্ষক ওয়েবিনারের সমাপ্তি

কুবিতে ‘চেনা নজরুল, অচেনা নজরুল’ শীর্ষক ওয়েবিনারের সমাপ্তি


কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘চেনা নজরুল, অচেনা নজরুল’ শীর্ষক  আন্তর্জাতিক ওয়েবিনারের দ্বিতীয় দিনের আয়োজনের মাধ্যমে ওয়েবিনারটির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। কবি নজরুলের কুমিল্লায় আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কুবির বাংলা বিভাগ দুদিন ব্যাপী এ ভার্চ্যুয়াল ওয়েবিনারের আয়োজন করে।
১৮ জুন (শুক্রবার) অনলাইন প্লাটফর্ম জুমে  বিভাগের সহকারী অধ্যাপক রোজাউল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ সময় সকাল ১০.০০ টা এবং ভারত সময়ে সকাল ০৯.৩০ টায় এ ওয়েবিনারটি শুরু হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সায়ক মুখার্জি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান এবং অধ্যাপক ড. গোলাম মাওলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য বলেন ‘কাজী নজরুল ইসলাম পুরোদমে একজন আধুনিক মনস্ক কবি। তার গান-কবিতা-সংগীত- গল্প সকল জায়গায়ই আমরা আধুনিকতার ছায়া দেখতে পাই।’
 অধ্যাপক ড. সায়ক মুখার্জি নজরুলের জীবনের সামগ্রিক দিক তুলে ধরে বলেন, ‘নজরুল আমাদের দুই দেশেরসহ পুরো বিশ্বের জন্য একজন অসাধারণ অনুকরণীয় ব্যক্তিত্ব।’
এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কাজী নজরুল ইসলামের নাতনী বিশিষ্ট সংগীতশিল্পী  খিলখিল কাজী উপস্থিত থাকার কথা থাকলেও তার একজন নিকটতম আত্মীয়ের অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।
এ ওয়েবিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কবি নজরুলের কুমিল্লায় আগমনের শতবর্ষ উপলক্ষ্যে একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে। স্মারক গ্রন্থের জন্য লেখা জমা দেয়ার শেষ সময় ২১ জুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com