সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বাইকের ধাক্কায় গুরুতর আহত কুবি শিক্ষার্থী

বাইকের ধাক্কায় গুরুতর আহত কুবি শিক্ষার্থী


কুবি প্রতিনিধি:


 বাইকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। 
আহত শিক্ষার্থীরর নাম সালমা আক্তার ঝুমুর। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ আবর্তনের শিক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার সাইফুল জানান, দুর্ঘটনার সাথেসাথে আমরা সেখানে গিয়ে দেখতে পাই মেয়েটা মোটরসাইকেলের নিচে পড়ে আছে। তারপর আমরা তাকে উদ্ধার করি। 
তিনি আরও জানান, একটা ট্রাক মোটরসাইকেলটির বিপরীত দিক থেকে আসছিলো। ট্রাকটা হঠাৎ ডান দিকে চাপিয়ে দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকা মেয়েটার উপর পড়ে যায়। ট্রাকটা দ্রুত চলে যাওয়ায় ধরা সম্ভব হয়নি।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনাস্থলের পাশের একটি ফার্মেসিতে ঐ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে হাসপাতালে (কুমিল্লা ট্রমা সেন্টার) প্রেরণ করা হয়। 
ফার্মেসিতে থাকা এম এ হান্নান কাজী জানান, প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দিয়েছি। মেয়েটি মাথার পিছনের অংশে গুরুতর আঘাত পেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমি জানতাম না। আমরা আহত শিক্ষার্থীর ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com