বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে কবর থেকে কঙ্কাল চুরি

ময়মনসিংহে কবর থেকে কঙ্কাল চুরি


ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার পোল্ট্রি মোড় জামে মসজিদ গোরস্থান থেকে গত রাতে তিনটি কবর খুঁড়ে কঙ্কাল তুলে নিয়ে গেছে বলে জানা যায়।সূত্র জানায়,বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদের মুসল্লিরা কবর জিয়ারত করতে এসে দেখতে পায় তিনটি কবর খুঁড়া অবস্থায় রয়েছে। পাশে কিছু হাঁড় অবশিষ্ট পড়ে আছে। মাথার খুলি,গুরুত্বপূর্ণ হাড়সহ অন্যান্য জীবাশ্ম নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মধ্যে মূহুর্তেই ছড়িয়ে পড়ে কঙ্কাল চুরির ঘটনা। সরেজমিনে গিয়ে জানা যায়,প্রথম কবরটি মরহুম ইউনুছ আলী,পিতা মৃত আঃ কুদ্দুছ, মৃত্যুর তারিখ ২০০৫ সালের ৫ই ফেব্রুয়ারি দ্বিতীয়টি মরহুম সিরাজুল ইসলাম,পিতা মৃত আঃ গণি, মৃত্যুর তারিখ ২০০৯ সালের ২৫ ডিসেম্বর,ঠিকানা দিগারকান্দা, নামাপাড়া বাইপাস রোড সংলগ্ন আর তৃতীয় কবরের মৃত ব্যক্তিটির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তিদ্বয়ের কোন আত্মীয়স্বজনেরও হদিস পাওয়া যায়নি।এলাকাবাসী সূত্রে জানা যায়,বেশ কিছুদিন যাবত কিছু ছেলেরা গোরস্থানের সামনে আড্ডা দিত, তবে তাদের কাউকেই তারা চিনত না।এমন ঘটনায় এলাকাবাসী বেশ আতঙ্কে রয়েছে।খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার এসআই শারমিন জাহান শাম্মীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন এ ধরনের ঘটনা নিঃসন্দেহে ন্যাক্কারজনক,এমনটা এর আগে এই এলাকায় ঘটেনি।কে বা কারা করেছে আমরা তা জানিনা,তবে এলাকাবাসীকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছি।পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আমরা সবসময় সতর্ক থাকবো।পুলিশ কর্মকর্তা শাম্মী জানান,আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং গোরস্থান পরিদর্শন করি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com