বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ভূমি ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘর উদ্বোধনের প্রেস ব্রিফিং

গৌরীপুরে ভূমি ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘর উদ্বোধনের প্রেস ব্রিফিং

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনি,  গৌরীপুর, ময়মনসিং। 

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে প্রধান মন্ত্রীর দরিদ্রদের জন্য অগ্রাধিকারমূলক প্রকল্প ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ’ এর ২য় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে  ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “প্রেস ব্রিফিং”  করা হয়েছে। উপজেলা পরিষদের কনপারেন্স রুমে বৃহস্পতিবার (১৭ জুন)  বিকেলে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- গৌরীপুর সহকারী কমিশনার ভূমি মোঃ আবিদুর রহমান,  উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ আব্দুল ওয়াহেদ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ  সোহেল রানা পাপ্পু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ। 
২য় ধাপে গৌরীপুরে ২৫ জন ভূমিহীন ও গৃহহীন ব্যক্তি প্রধান মন্ত্রীর এ উপহার পাচ্ছেন। উপজেলার ভাংনামারী ইউনিয়নে ১০ জন, ২নং গৌরীপুর ইউপিতে ০৮ জন, সহনাটি ০২ জন,  মইলাকান্দা ০১ জন ও মাওহা ইউনিয়নে ০৪ জন। আগামী ২০ জুন সকাল ৯ টায় গণভবন থেকে সারাদেশে এর ভার্চুয়ালী উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। 
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান- গৌরীপুরে ইতোমধ্যে ১৭টি ঘর নির্মাণ শেষ হয়েছে, বৃষ্টির কারণে মাটি নরম থাকায় ০৮ টি ঘর পরে নির্মাণ করে সুবিধা ভোগীদের কাছে হস্তান্তর করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com