বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে ছাত্রদল পুলিশ ব্যাপক সংঘর্ষ, গুলি,গুরুতর আহত ওসি (তদন্ত)চাঁদ

ময়মনসিংহে ছাত্রদল পুলিশ ব্যাপক সংঘর্ষ, গুলি,গুরুতর আহত ওসি (তদন্ত)চাঁদ


 আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহে ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে আহত কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) ফারুক হোসেন, ওয়াজেদ আলী, চাঁদ মিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ(দঃ) ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান রানা দাবি করেন তাদের বেশ কিছু নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ চরকালীবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সংঘর্ষ হয়। ময়মনসিংহ ছাত্রদল একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বাধাঁ দিলে সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুলিশ বিএনপির কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com