বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাপাসিয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা, বাবা আটক

কাপাসিয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা, বাবা আটক

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে মোবারক হোসেন (২৮) নামে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের বাবা শফিউল্লাহকে (৫৫) আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের ভুবনেরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ওসি রফিকুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, মোবারক হোসেন কোনো কাজ-কর্ম করত না। নেশাসহ নানান খারাপ কাজে লিপ্ত ছিলো।

নেশার টাকা না দিলে সে তার বাবাসহ পরিবারের লোকজনের সাথে প্রায়ই ঝগড়া করত। এর জের ধরে বুধবার রাতে নিজ বাড়িতে তার বাবা, ভাইসহ কয়েক জন মোবারককে পেটায়। এতে তার মৃত্যু হয়।ওসি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com