বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হারিয়ে যাওয়া মানষিক প্রতিবন্ধীকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন লোহাগড়া থানা পুলিশ

হারিয়ে যাওয়া মানষিক প্রতিবন্ধীকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন লোহাগড়া থানা পুলিশ

মো:হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:


নড়াইলের লোহাগড়া থানা থেকে মানষিক প্রতিবন্ধী এক যুবকে লোহাগড়া থানা পুলিশের সহয়তায় তার নিজ বাড়ি পটুয়াখালীতে পাঠানো হয়েছে। 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার থানখালী ইউনিয়নের উত্ত মিয়ান বাড়িয়া গ্রামের মুনছুর গাজীর ছেলে হাসিব গাজী (২০) জন্মগত মানষিক প্রতিবন্ধী মাঝে মধ্যেই সে বাড়ি থেকে বের হয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। খোঁজ খবর নিয়ে স্বজনরা তাকে বাড়িতে ফিরিয়েও আনেন। 
মানষিক প্রতিবন্ধী হাসিব গাজী সম্প্রতি বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে গত ১২ জুন রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় (সিডি) বাাজরে বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করেছিল। এ সময় ঐ ইউনিয়নের গ্রাম পুলিশ রবিউল ইসলাম, বাজারের নৈশ প্রহরী ঝন্টু ভুঁইয়া, খায়ের, ইলিয়াচ, ঐ যুবক (মানষিক প্রতিবন্ধী হাসিব গাজী) ধরে ব্যপক জিজ্ঞাসাবাদ করে এবং তারা নিশ্চিত হন যে, হাসিব (মানষিক প্রতিবন্ধী) তারা বিষয়টি এলাকায় সাংবাদিক মোঃ পিকুল আলমকে অবহিত করেন। 
সাংবাদিক পিকুল আলম বিষয়টি অপর সাংবাদিক, নিরাপদ সড়ক ও রেলপথ বস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতার চেয়াম্যান খায়রুল আলমকে জানালে তিনি ঐ মানষিক প্রতিবন্ধী যুবককে লোহাগড়া থানায় পাঠানোর পরামর্শ দেন। 
গত ১৩ জুন সকালে সাংবাদিক মোঃ পিকুল আলম মানষিক প্রতিবন্ধী হাসিব গাজীকে লোহাগড়া থানায় পৌছায় দেন। এর পর লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঐ মানষিক প্রতিবন্ধী যুবক হাসিবকে থানায় রেখে তাঁর স্বজনদের খোঁজ খবর নেওয়া শুরু করেন। ইতোমধ্যে সাংবাদিক মোঃ পিকুল আলম বিষয়টি পটুয়াখালীর কলাপাড়ার দৈনিক সকালের সময়ের প্রতিনিধি তরিকুল ইসলাম (দিপু) কে অবহিত করেন। শেষ প্রর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মোঃ আসাদুর রহমানের সহযোগীতায় হারানো মানষিক প্রতিবন্ধী হাসিবের স্বজনদের সন্ধান পান এবং হাসিবের স্বজনদের লোহাগড়া থানায় আসার জন্য বলা হয়। 
সেই মোতাবেক বুধবার (১৬ জুন) সকালে ঐ মানষিক প্রতিবন্ধী যুবক হাসিবকে বাড়িতে নেওয়ার জন্য তার মামাতো ভাই শরিফুল ইসলাম লোহাগড়া থানায় আসেন। এই সময় লোহাগড়া উপজেলায় সমাজ সেবা কর্মকর্তা শামীম রেজা ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, সাংবাদিক পিকুল আলম সহ অন্যান্য গণমাধ্যম কর্মীদের সহযোগীতায় লোহাগড়া থানায় অফিসার ইনর্চাজ (ওসি) শেখ আবু হেনা মিলন হারনো বুদ্ধি প্রতিবন্ধী হাসিবকে তার মামাতো ভাই শরিফুলের নিকট হস্তান্তর করেন। 
এই সময় উপজেলায় সমাজ সেবা কর্মকর্তা শামীম রেজা তাদের পটুয়াখালী যাতায়েত বাবদ দুই হাজার টাকা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com