বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীর প্রবীন আলেম মুফতি আব্দুস ছামাদের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক।

বাঁশখালীর প্রবীন আলেম মুফতি আব্দুস ছামাদের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপ‌জেলা ৯ নং গন্ডামারা ইউ‌নিয়‌নের প্রবীন আলেমে দ্বীন মুফতি আব্দুস সামাদ আর নেই। সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট মুফতি ও সমাজসেবক প্রবীন এ আলেমে দ্বীন কোন ধরনের দির্ঘমেয়াদী দুরারোগ্য ব্যধী ছাড়া ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত অবস্থায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে হাসিমুখেই পাড়ি জমালেন পরকালের অনন্ত জিবনে।১৬ জুন’২১ ইং, বুধবার সকাল ৭ টার সময় উপজেলার দক্ষিন গন্ডামারাস্থ তাঁর গ্রামের নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। প্রবীন এ আলেমের মৃত্যুতে এলাকার সর্বমহলের মানুষ শোকে মুহ্যমান। পুরো এলাকা শোকের চাদরে ঢাকা পড়েছে। মরহুম মাওলানা মুফতি আব্দুস সামাদ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুস‌লিম প‌রিবা‌রের সন্তান, দক্ষিন গন্ডামারা গ্রামের ঐতিহ্যবাহী জমিদার মরহুম ইউসুপ আলী সিকদারের ৩য় পূত্র। স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শিক্ষাবিধ  অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রা‌মের পিতা। তিনি মৃত্যুকালে ৩ সন্তান, ৫ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ এলাকার শিক্ষাবিস্তারে এক উজ্বল নক্ষত্র। এলাকার একমাত্র গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টায় মরহুমের অবদান ছিল অপরিসীম এবং তিনি নিজে অত্র শিক্ষা প্রতিষ্টানে অবৈতনিক শিক্ষক হিসাবে দির্ঘদিন শিক্ষার আলো ছড়াতে নিবেদিত প্রান ছিলেন। তাঁর প্রখর মেধা ও প্রজ্ঞায় এলাকার মানুষ জটিল শরিয়তের কোন সমস্যার মুখোমুখী হলে তার সহযোগিতা নেওয়া ছিল অপরিহার্য।মরহুম মাওলানা আব্দুস সামাদের মৃত্যুতে তাৎক্ষ‌নিক ভা‌বে শোক প্রকাশ ক‌রে শোকসন্তপ্ত প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি সহানুভু‌তি সম‌বেদনা জানান গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, বাঁশখালী প্রেসক্লা‌বের সভাপতি উজ্বল বিশ্বাষ, সেক্রেটারী জসিম উদ্দিন, গন্ডামারা ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মাষ্টার শামসুল আলম ছি‌দ্দিকী।আজ বিকাল ৫.৩০ টায় তার নিজ বাড়ী‌তে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাপন করা হ‌বে ব‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মরহুম আবদুস সামাদ সিকদা‌রের বড় ছে‌লে নুরুল মোস্তাফা সিকদার (সংগ্রাম)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com