বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে গন্ডামারা ইউপি সদস্যের উপর হামলা।

বাঁশখালীতে গন্ডামারা ইউপি সদস্যের উপর হামলা।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯ নং গণ্ডামারা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শরিফের (৫৫) ওপর সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা করে ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিএম মোহাঃ শরিফ বাদী হয়ে ৪ জনকে জ্ঞাত এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।১৫ জুন’২১ ইং মঙ্গলবার বিকাল ৪ টার সময় বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হামিদ উল্লাহ টেক নামক স্থানে ন্যাক্কারজনক এ হামলার ঘটনা ঘঠে। থানায় প্রদত্ত অভিযোগ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণ্ডামারা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়াডের্র আওয়ামী লীগের সভাপতি মো. শরিফ গণ্ডামারা ইউপির পূর্ব বড়ঘোনা ফজল করিম সড়কের কাজ চলমান থাকা অবস্থায় শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য পূর্ব বড়ঘোনা এলাকার হামিদ উল্লার টেক এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তারা শরিফকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর জখম করে ও তার কাছে রক্ষিত টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।ঘটনার ব্যাপারে আহত ইউপি সদস্যের পুত্র আব্দুর রহমান সোহেল বলেন, “ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত পূর্ব বড়ঘোনা ফজল করিম সড়কের কাজে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হামিউল্লার টেক এলাকায় পৌঁছলে আমার পিতার ওপর তারা পরিকল্পিত হামলা চালায়। এ সময় ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত সড়কের মজুরি বাবদ রক্ষিত ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।” ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।ইউপিএম মোহাঃ শরিফের ওপর হামলার ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তের জন্য এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।” তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হামলাকারীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com